চালকুমড়ো কুকারে সেদ্ধ করে নিয়েছি।তিল শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি।বড়ি লাল করে ভেজে তুলে নিয়েছি।উচ্ছে ও ভেজে নিয়েছি।এবার কড়াইতে তেল দিয়ে তাতে মেথি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চালকুমড়ো আর ভাজা উচ্ছে।সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ৫-১০ মিনিট রেখে ভেজে রাখা তিল গুঁড়ো অল্প দুধের সাথে গুলে দিয়ে দিয়েছি সাথে স্বাদ মত নুন এবং চিনি।ফুটে উঠলে ভেজে রাখা বড়ি, ভাজা রাঁধুনি মৌরি সরষে গুঁড়ো আর ঘি ছড়িয়ে ১-২ মিনিট রেখে নামিয়ে নিয়েছি।
Oindrila Bhattacharyya
No comments:
Post a Comment