Monday, June 29, 2026

তেহারি

 

উপকরণ

  •  মাংস ১ কেজি

  • টক দই ৩ টেবিল চামচ

  • চটপটির মটর আধা কাপ

  • তেল আধা কাপ

  • পেঁয়াজকুচি ১ কাপ

  • আদাবাটা ২ টেবিল চামচ

  • রসুনবাটা দেড় টেবিল চামচ

  • দারুচিনি ৫-৬ টুকরা

  • তেজপাতা ৪-৫টি

  • বড় এলাচ ২টি

  • কাঁচা মরিচ ৮-১০টি

  • গরম পানি ৭ কাপ

    • পোলাওয়ের চাল ৭৫০ গ্রাম

    • আলু ১ কাপ (ছোট টুকরা)

    • গাজর আধা কাপ (ছোট টুকরা)

    • এলাচগুঁড়া ১ চা-চামচ

    • লবণ পরিমাণমতো

    • প্রণালি

      • গরুর মাংসে টক দই মেখে ১ ঘণ্টা রেখে দিন।

      • মটর কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন।

      • কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভেজে আদাবাটা, রসুনবাটা, দারুচিনি, তেজপাতা ও বড় এলাচ দিন।

      • এরপর ম্যারিনেট করা মাংস, লবণ ও ভিজিয়ে রাখা মটর দিয়ে ভালোভাবে কষিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন।

      • সামান্য পানি ও কাঁচা মরিচ দিয়ে আবার ২০ মিনিট রান্না করুন।

      • মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে মসলা থেকে মাংস তুলে রাখুন।

      • একই মসলায় গরম পানি, পোলাওয়ের চাল, আলু, গাজর, প্রয়োজনমতো লবণ ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন।

      • এরপর মাংস মিশিয়ে নেড়ে নিন। চুলার আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট দমে রাখুন।

      • চাল ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এলাচগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment