Monday, March 2, 2026

দই চিড়া

 

উপকরণ


মিষ্টি দই এক কাপ, জ্বাল করা ঘন দুধ এক কাপ, চিড়া দুই কাপ, পাকা কলা কিউব

 করে কাটা আধা কাপ, কোরানো নারকেল আধা কাপ, কালো কিশমিশ, আখরোট

 এবং কাজুবাদাম ভাজা ইচ্ছা অনুযায়ী।



যেভাবে তৈরি করবেন


*    দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিন।


*   বাটিতে দুধ ও মিষ্টি দই মিশিয়ে নিন। এরপর চিড়া, কলা ও নারকেল মিশিয়ে নিন।


*   মিশ্রণটুকু সার্ভিং ডিশে নিয়ে ওপরে কিশমিশ, আখরোট ও বাদাম দিয়ে পরিবেশন করুন। সাহরির জন্য খুব উপকারী খাবার দই চিড়া।


No comments:

Post a Comment