১টা বেগুন টুকরো করে কেটে নিয়েছি, সামান্য ভেজে তুলে নিয়েছি।এক মুঠো ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিয়েছি।
এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো জল গরম করে নুন, হলুদ গুঁড়ো দিয়ে টুকরো করে কেটে রাখা আলু আর লাউ শাকের ডাটা দিয়ে ২মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আলাদা কেটে রাখা লাউ শাক দিয়ে দিয়েছি।(এই সময় শাকটা দিলে খুব সুন্দর সেদ্ধ হয়)।
এখন ভেজে রাখা ডালের বড়ি আর কয়েকটা চেরা কাচা লন্কা দিয়েছি সাথে ভেজে রাখা বেগুন দিয়েছি।ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি।
তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল গরম করে শুকনো লঙ্কা,কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে নামিয়ে নিয়েছি।
Poppy Roy
No comments:
Post a Comment