Saturday, March 14, 2026

চিংড়ি মালাই বিরিয়ানি

 


উপকরণ

  • মাঝারি চিংড়ি ১ কেজি

  • লবণ সামান্য

  • সয়াবিন তেল ১ টেবিল চামচ

  • পেঁয়াজকুচি ২ টেবিল চামচ

  • আদাবাটা ২ টেবিল চামচ

  • রসুনবাটা ১ চা–চামচ

  • হলুদগুঁড়া ১ চা–চামচ

  • মরিচগুঁড়া ১ চা–চামচ

  • চিনি ১ চা–চামচ

  • গরমমসলা কয়েকটি

  • লবণ পরিমাণমতো

  • পোলাও চাল ১ কেজি

  • পানি ৫ কাপ

  • বাদামবাটা ১ টেবিল চামচ

  • কিশমিশ ১ টেবিল চামচ

  • নারকেলের দুধ ১ কাপ

  • পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ

  • ঘি ১ টেবিল চামচ

  • প্রণালি

    • চিংড়িতে সামান্য লবণ মেখে সয়াবিন তেলে হালকা ভেজে তুলে রাখুন।

    • একই তেলে পেঁয়াজকুচি ভেজে নিন।

    • আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, চিনি, লবণ ও গরমমসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।

    • কষানো মসলায় চাল ও ভাজা চিংড়ি দিয়ে ১ মিনিট নাড়ুন।

    • এরপর পানি, বাদামবাটা ও কিশমিশ দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন।

    • প্রায় ১০ মিনিট পর নারকেলের দুধ দিয়ে নেড়ে কম আঁচে রান্না চালিয়ে যান।

    • পানি শুকিয়ে চাল সেদ্ধ হয়ে এলে বেরেস্তা ও ঘি ছড়িয়ে চুলা বন্ধ করুন।

No comments:

Post a Comment