Friday, March 27, 2026

রুই মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো

 


।পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথার এই রেসিপি খুবই সুস্বাদু।আলু, বেগুন, ঝিঙে দিয়ে তৈরি এই‌ ভাঙাচোরা শুক্তোর রেসিপি শেখা পিসির থেকে।
রুই মাছের মাথা(১টা গোটা মাথা)নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আলু বেগুন ঝিঙে সব সবজি ছোট পিস করে টুকরো করা।এরপর তেলে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে আদাবাটা দিয়ে দিয়েছি।অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়ে দিয়েছি আলু। আলু নরম হয়ে এলে দিয়েছি বেগুন। বেগুন কিছুটা নরম হয়ে এলে ঝিঙে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি সবজি ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য।এরপর ভেজে রাখা মাছের মাথা,বেশ‌ অনেকটা পরিমানে রাঁধুনি বাটা (২টেবিল চামচ মত) আর স্বাদ মত নুন দিয়ে দিয়েছি।এরপর ঢাকা দিয়ে ১০-১২ মিনিটের মত কষিয়ে নিয়েছি।একদম গা মাখা হলে নামিয়ে নিয়েছি।গরম ভাতের সাথে মাছের মাথার ভাঙাচোরা শুক্তো খুবই ভালো লাগে খেতে।

Oindrila Bhattacharyya

No comments:

Post a Comment