রোজা রাখার কারণে আমাদের শরীরে পানিশূন্যতা হয়। এই ঘাটতি পূরণে প্রয়োজন সতর্কতা অবলম্বন। কারণ, ইফতারের পর অনেকেই অতিরিক্ত পানি পান করেন। এ ক্ষেত্রে কিডনির জটিল সমস্যা হতে পারে। হতে পারে পেটের সমস্যাও।
ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিলে দ্রুত পানি ও ইলেকট্রোলাইট গ্রহণ করা জরুরি, নয়তো গুরুতর শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে।
এ জন্য ইফতারে এমন কিছু পান করতে হবে, যা আপনার শরীর দ্রুত পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে আপনাকে সক্রিয় করে তুলবে। এ পরিস্থিতিতে কার্যকর হতে পারে এই পানীয়।
এই পানীয়র উপকরণ খুবই সহজলভ্য। সহজেই বাসায় তৈরি করা যাবে।
প্রণালি
প্রথমে পানি ও শসা ব্লেন্ড করুন, তারপর এতে টক দই ঢেলে আবার ব্লেন্ড করুন। এবার এক চিমটি লবণ (পিংক সল্ট হলে ভালো) মিশিয়ে নেড়ে নিয়ে গ্লাসে ঢেলে ৪টি পুদিনাপাতা দিয়ে ইফতারে প্রথম দিকে পান করুন।
No comments:
Post a Comment