Monday, March 16, 2026

ভেজ চিকেন পাফ পাকোড়া

 



উপকরণ


মুরগির মাংস কুচি করে কাটা আধা কাপ, গাজর কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ, কাঁচা মরিচ দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, গুঁড়া দুধ এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, বেকিং পাউডার এক চা চামচ, ময়দা প্রয়োজনমতো, ডিম একটি, পানি প্রয়োজন হলে সামান্য, লবণ ও চিনি স্বাদমতো এবং তেল ভাজার জন্য।



যেভাবে তৈরি করবেন

*  প্রথমে একটি পাত্রে সবজি, মুরগি, পেঁয়াজ, কাঁচা মরিচ, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও পরিমাণমতো ময়দা মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে।

 *  এবার তেল গরম করে ছোট ছোট বল আকৃতি দিয়ে পাকোড়া ভেজে পছন্দমতো সসের সঙ্গে পরিবেশন করতে হবে।

No comments:

Post a Comment