তুর্কি ভাষায় মার্সিমেক মানে মসুর ডাল আর চোরবাসি মানে স্যুপ। এটা তুরস্কের সবচেয়ে সাধারণ ও বহুল পরিচিত স্যুপগুলোর একটা। প্রায় সব রেস্টুরেন্টে যেমন মেলে, মেলে পথখাবার হিসেবেও। আর বাড়িতেও রান্না করা হয়।
মার্সিমেক চোরবাসি আবার ইফতারে খুবই জনপ্রিয়।
উপকরণ
• মসুর ডাল ১ কাপ (২০০-২২০ গ্রাম), ভালো করে ধুয়ে নিন
• পেঁয়াজ ১টি বড় (কুচি বা গ্রেট করা)
• গাজর ১-২টি মাঝারি (কুচি বা ছোট টুকরা)
• আলু ১টি মাঝারি (কুচি, ঐচ্ছিক; দিলে গাঢ় হয়)
• রসুন ২-৩ কোয়া (কুচি বা বাটা)
• টমেটো পেস্ট ১-২ টেবিল চামচ
• অলিভ অয়েল বা তেল ২-৩ টেবিল চামচ
• মাখন ১-২ টেবিল চামচ (ড্রিজলের জন্য)
মসলা
• জিরাগুঁড়া ১ চা–চামচ
• লবণ স্বাদ অনুযায়ী (১-১.৫ চা–চামচ)
• গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ
• শুকনা পুদিনা আধা বা ১ চা–চামচ
• প্যাপারিকা বা আলেপ্পো পেপার আধা
বা ১ চা–চামচ (ঐচ্ছিক)
• পানি বা ভেজিটেবল বা চিকেন স্টক
৬-৮ কাপ (১.৫-২ লিটার)
• লেবু ১-২টি
প্রণালি
এটা রান্না করতে লাগবে ৩৫-৪৫ মিনিট
• একটা বড় পাত্রে অলিভ অয়েল গরম করে
পেঁয়াজ, রসুন, গাজর ও আলু (যদি দেন) দিয়ে
৫-৭ মিনিট মাঝারি আঁচে ভাজুন, যতক্ষণ না
নরম ও সোনালি হয়।
• টমেটো পেস্ট দিন, ১-২ মিনিট ভাজুন;
যাতে কাঁচা গন্ধ চলে যায়।
• জিরা, গোলমরিচ, লবণ দিন এবং নাড়ুন।
• ধোয়া লাল মসুর ডাল দিন, ভালো করে মিশিয়ে ১ মিনিট ভাজুন।
• এবার পানি বা স্টক ঢেলে দিন।
ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে ২০-২৫ মিনিট সেদ্ধ করুন,
যতক্ষণ না ডাল পুরোপুরি নরম হয়ে স্যুপ ঘন হয়।
• আঁচ বন্ধ করে হ্যান্ডব্লেন্ডার দিয়ে স্যুপকে ব্লেন্ড করে নিন।
খুব ঘন হলে অল্প পানি যোগ করে নিতে পারেন।
• শেষে শুকনা পুদিনা ছড়িয়ে লবণ চেখে দেখুন।
• এবার একটা ছোট প্যানে মাখন গরম করে প্যাপারিকা
বা আলেপ্পো পেপার দিয়ে ৩০ সেকেন্ড ভাজুন
কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এরপর স্যুপের ওপর ঢেলে দিন।
No comments:
Post a Comment