Saturday, March 21, 2026

২০২৬ সালের ঈদুল ফিতর


চাঁদ রাতেই আমাদের  ঈদ শুরু হয়ে গেছে এবার।  প্রায় স ব  রান্না শেষ করে রেখেছিলাম। চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন মাখিয়ে   রে খেছিলাম শুধু। পোলাও ও  রান্না ক রে   রেখেছিলা্ম, যাতে নামাজ পড়ে এসেই সবাই খেতে পারে  আবার নামাজ পড়তে যাওয়ার আগে কিছু খেতে পারে।

আমাদের সুকুবা মসজিদে এবার তিন বার ঈদের জামাত হয়েছে, আমরা লাসট মানে ৯টার জামাত ধরে ছিলাম। বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের মানুষের সাথে ঈদের আন ন্দ ভাগ ক রে  নে য়া টা খুব ই মজার।

বাসায় এসে পেঁয়াজ বেরেস্তা, চিকেন ফ্রাই করতে দিয়ে সালাদ কেটে ই খাবার  খাওয়া শুরু। 

মেনুতে ছিল  সাদা পোলাও, চিকেন ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস ভুনা , সালাদ, পুডিং, দুধ

সেমাই, জর্দা সেমাই, জুস। 

এইবার অল্প আইটেম করেছি কিন্তু খুব ই যত্নের সা থে।

পরিবারের সবাই যখন  তৃপ্তি স হ কারে খেতে পেরেছে তখনই আমার ঈদের আন ন্দ পরি পূর্ণ ।




 

No comments:

Post a Comment