Friday, October 3, 2025

মুরগির মালাইকারি

 

উপকরণ

  • মুরগির মাংস: ১ কেজি

  • নারকেলের দুধ: ২ কাপ

  • মিষ্টি দই: ২ টেবিল চামচ

  • আদাবাটা: ১ টেবিল চামচ

  • রসুনবাটা: ১ চা-চামচ

  • কাঁচা মরিচবাটা: ১ চা-চামচ

  • পেঁয়াজবাটা: ২ টেবিল চামচ

  • কাজুবাদামবাটা: ১ টেবিল চামচ

  • দারুচিনি: ২ টুকরা

  • এলাচি: ৪টি

  • সরসহ তরল দুধ: আধা কাপ

  • ফেটানো ডিম: ১টি

  • ময়দা: ১ টেবিল চামচ

  • লবণ: স্বাদমতো

  • ঘি: আধা কাপ

  • তেল: পরিমাণমতো

  • বাদামকুচি: ১ চা-চামচ

  • প্রণালি

    • মুরগির মাংস পছন্দমতো টুকরা করে ধুয়ে নিন।

    • মাংসের পানি ঝরিয়ে তাতে আদাবাটা, রসুনবাটা, কাঁচা মরিচবাটা, লবণ, ময়দায় মেখে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।

    • ফ্রাইপ্যানে ঘি দিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে হালকা বাদামি করে ভেজে তুলুন মাংস।

    • প্যানে তেল অথবা ঘি দিয়ে বাটা ও ফাটা মসলা দিয়ে কষিয়ে নিন।

    • ভাজা মাংস সেদ্ধ হয়ে এলে সরসহ দুধ দিন।

    • ঝোল ঘন হলে নামিয়ে পোলাওর সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment