উপকরণ
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মুগ ডাল ৩০০ গ্রাম, তেজপাতা ৪টি, এলাচি ৩ টুকরা, ঘি ১ টেবিল চামচ, মৌরি আধা চা–চামচ, শুকনা মরিচ ৩টি ও লবণ স্বাদমতো।
প্রণালি
সাধারণত মুগ ডালের খিচুড়ি রান্না করার সময় বেশির ভাগ ডাল আগে ভেজে নেন। তবে অপু বিশ্বাসের প্রণালি আলাদা। তিনি তেলে তেজপাতা, এলাচি ও পরিমাণমতো লবণ দিয়ে একসঙ্গে চাল-ডাল বসিয়ে দেন। খিচুড়ি হয়ে এলে কড়াইয়ে ঘি দিয়ে তাতে মৌরি আর শুকনা মরিচ ভেজে খিচুড়িতে মিশিয়ে নেন। এতে খিচুড়িতে যেমন একটি সুন্দর সুবাস পাওয়া যায়, তেমনি খেতেও ভালো লাগে।
No comments:
Post a Comment