উপকরণ
- নারকেল কোরানো– ২ কাপ
- গুড়– ১ কাপ
- চিনি– ৩-৪ টেবিল চামচ
- এলাচ গুঁড়া– ১/২ চা-চামচ
- ঘি– ১ টেবিল চামচ
- পানি– ১/২ কাপ
প্রণালী
প্রথমে একটি কড়াইয়ে গুড় ও পানি দিন। গুড় গলতে শুরু করলে ছেঁকে নিন, যাতে ময়লা বের হয়ে যায়।
এবার কোরানো নারকেল গুড়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন।
মনে রাখবেন, শুকনা নারকেলে নাড়ু শক্ত হয়ে যায়। তাই সম্ভব হলে আগেই কোরানো টাটকা নারকেল ব্যবহার করুন।
নারকেল ও গুড়ের মিশ্রণ যখন আঠালো হবে, কিন্তু শক্ত হয়নি তখনই নামাতে হবে। এতে নাড়ু নরম থাকবে। হালকা গরম থাকতে নাড়ু গড়ুন। একেবারে ঠাণ্ডা হয়ে গেলে নাড়ু শক্ত হয়ে যায়। তাই গরম গরম, হাতে সামান্য ঘি মেখে গোল করে নিন। সংরক্ষণে খেয়াল রাখুন। এয়ারটাইট কন্টেইনারে রাখলে অনেক দিন নরম থাকবে।
No comments:
Post a Comment