Saturday, November 1, 2025

কচুশাক ভাজি

 


উপকরণ


কচুশাক এক আঁটি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, কাঁচা মরিচ ফালি

 স্বাদমতো, রসুন কুচি সিকি কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, আদা বাটা আধা চা

 চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা

 চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টালা জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া

 এক চিমটি, আস্ত জিরা আধা চা চামচ, চিংড়ি মাছ আধা কাপ এবং শুকনা শিমের

 বিচি আধা কাপ।


যেভাবে তৈরি করবেন



*    শুকনা শিমের বিচি টেলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। তারপর

 সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।

*    শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে শাক ও লবণ দিয়ে আঁচ

 বাড়িয়ে দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

*    চিংড়ি হলুদ ও লবণ দিয়ে মেখে সয়াবিন তেলে মুচমুচে করে ভেজে নিন। চুলায়

 হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল গরম করে আস্ত জিরা ফোড়ন দিয়ে কাঁচা মরিচ ফালি,

 পেঁয়াজ, রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর একে একে সব বাটা ও

 গুঁড়া মসলা, লবণ দিয়ে ভালো করে কষান।

*    এরপর শিমের বিচি, চিংড়ি দিয়ে সিদ্ধ করে রাখা শাক দিয়ে ভালো করে ভেজে

 নিন। এরপর টালা জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে কিছু সময় চুলার আঁচ কমিয়ে

 দমে রান্না করে নামিয়ে পরিবেশন করুন।


No comments:

Post a Comment