Wednesday, March 4, 2026

মুরগির কিউব বাইট

 


উপকরণ

  • হাড় ছাড়া মুরগির কিউব: ৮০০ গ্রাম

  • পানি ঝরানো দই: ১ কাপ

  • রসুনবাটা: ১ টেবিল চামচ

  • পাপরিকা: ১ চা-চামচ

  • গোলমরিচ: আধা চা-চামচ

  • লেবুর রস: ১ টেবিল চামচ

  • ব্রেডক্রাম্ব: ১ কাপ

  • লবণ: স্বাদমতো

  • প্রণালি

সব মসলা ও দই দিয়ে মুরগি ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট ওভেনে ২০-২৫ মিনিট বেক করুন। শেষে মাখন ব্রাশ করে ৫ মিনিট গ্রিল করুন। গার্লিক মেয়নেজ বা স্পাইসি ডিপের সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment