মুগডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি।ডুমো করে পিস করা কুমড়ো তেলে হালকা ভেজে তুলে নিয়েছি। কড়াইতে সাদা তেল আর অল্প ঘি দিয়ে তাতে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি।অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল আর ভেজে রাখা কুমড়ো দিয়ে দিয়েছি। স্বাদ মত নুন আর চিনি দিয়ে ডাল ফুটে ঘন হয়ে এলে অল্প ভাজা মৌরি গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি।
No comments:
Post a Comment