গরমের দিনে উপযুক্ত একদম চটজলদি সুস্বাদু একটি রেসিপি।
চাপড়া চিংড়ি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ঝিঙে লম্বা করে চিরে মাঝারি সাইজের পিস করে নিয়েছি।তেলে কালোজিরা ফোড়ন দিয়ে ঝিঙে গুলো দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি ঝিঙে নরম হয়ে যাওয়া অবধি। ঝিঙে খানিকটা নরম হয়ে এলে হলুদ গুঁড়ো,আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ঝিঙের সাথে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ১/২ কাপ নারকেলের দুধ আর স্বাদ মত নুন চিনি দিয়ে দিয়েছি।ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চাপড়া চিংড়ি দিয়ে ৩-৪ মিনিট রেখে নামিয়ে নিয়েছি।গরম ভাতে এই ঝোল খুবই সুস্বাদু।
No comments:
Post a Comment