Saturday, April 4, 2026

জাপানের ডাল মিসো স্যুপ

 




বয়স বাড়ে, কিন্তু চেহারায় ছাপ পড়ে না! জেনে নিন জাপানিদের সেই গোপন স্যুপের  নাম মিসো স্যুপ ।আমরা যেম ন ডাল খাই , তেম নি জাপানিজদের  ডাল  এই মিসো স্যুপ।

জাপানের ঘরে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় মিসো স্যুপ খাওয়া হয়। এটি শুধু স্বাদ নয়, বরং শরীরের জন্য এক সুস্বাস্থ্যকর সুরক্ষা। হালকা গাঁজানো মিসো পেস্ট, টোফু ও সামুদ্রিক শৈবালের সংমিশ্রণে তৈরি এই স্যুপ কম ক্যালোরি হলেও পুষ্টিতে ভরপুর। গবেষণা দেখিয়েছে, যাদের দৈনন্দিন খাবারের অংশ হিসেবে মিসো স্যুপ থাকে, তাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি কমে।

মিসো স্যুপ জাপানে শতাব্দী ধরে মানুষের প্রাতঃরাশের অংশ। এটি সাধারণত ইচিজু-সানসাই (একটি স্যুপ, তিনটি খাবার) ঐতিহ্যবাহী জাপানি খাবারের অংশ হিসেবে পরিবেশিত হয়।

আমার  মিসো স্যুপ খুবই পছন্দ তাই ইনস্ট্যান্ট  মিসো স্যুপ কিনে খাই। পানি গরম ক রে প্যাকেট খুলে মিশাও আমার মিসো স্যুপ রেডি।
 

No comments:

Post a Comment