Monday, April 20, 2026

উচ্ছে টমেটোতে মুগ ডাল

 


উপকরণ


ভাজা মুগ ডাল এক কাপ, পাতলা গোল করে কাটা উচ্ছে একটি, টমেটো কুচি করা একটি, কাঁচা মরিচ দুটি, আদা বাটা, ঘি ও চিনি এক চা চামচ করে, হলুদ গুঁড়া ও পাঁচফোড়ন আধা চা চামচ করে, লবণ স্বাদমতো, সরিষার তেল এক টেবিল চামচ, শুকনা মরিচ দুটি এবং তেজপাতা একটি।


যেভাবে তৈরি করবেন


*    কড়াইয়ে মুগ ডাল হালকা সোনালি করে ভেজে ধুয়ে নিন। ডালে পানি, হলুদ ও লবণ দিয়ে ৮০ শতাংশ সিদ্ধ করুন। একেবারে গলে যাবে না।

*    কড়াইয়ে সরিষার তেল গরম করে উচ্ছে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।

*   একই তেলে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনা মরিচ ফোড়ন দিন। এরপর আদা বাটা ও টমেটো কুচি দিয়ে কষিয়ে নিন।

*   এবার সিদ্ধ ডাল ঢেলে দিন। ভাজা উচ্ছে ও কাঁচা মরিচ দিয়ে চার-পাঁচ মিনিট ফুটতে দিন। শেষে এক চিমটি চিনি ও এক চা চামচ ঘি দিলে স্বাদ একদম অন্য লেভেলে পৌঁছে যাবে।

No comments:

Post a Comment