Friday, April 10, 2026

ভাজা মশলায় এচোড় দিয়ে বিউলির ডাল।

 



বিউলির ডাল কড়াইতে টেলে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এচোড় ও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভাজা মশলার জন্য এক চা চামচ গোটা জিরা আর ২টো শুকনো লঙ্কা কড়াইতে টেলে নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি।কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আদা বাটা ‌আর অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।সেদ্ধ করা ডাল আর এচোড় দিয়ে দিয়েছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ বুঝে জল, হলুদ গুঁড়ো আর স্বাদ মত নুন আর চিনি(পরিমানে বেশি)দিয়ে দিয়েছি।ডাল ফুটে উঠলে তৈরি করে রাখা ভাজা মশলা আর ঘী ছড়িয়ে নামিয়ে নিয়েছি

No comments:

Post a Comment