Friday, April 10, 2026

লাউ,উচ্ছে দিয়ে তেতোর ডাল।।

 


আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে রেখে পরের দিন সামান্য নুন‌ দিয়ে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি।ডুমো ডুমো করে কেটে রাখা লাউ আর গোল গোল করে কেটে রাখা উচ্ছে ভেজে তুলে নিয়েছি।এরপর কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি ফোড়ন দিয়ে আদা বাটা রাঁধুনি বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি।সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি।এরপর সেদ্ধ করে রাখা মটর ডাল আর ভেজে তুলে রাখা লাউ, উচ্ছে দিয়ে স্বাদমতো নুন আর একটু বেশি পরিমাণে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি।ফুটে উঠলে নামানোর আগে ঘি আরও একটু রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নিয়েছি

No comments:

Post a Comment