বিউলির ডাল হালকা ভেজে তুলে নিয়েছি।সীম,লাউ, কাঁচা লঙ্কা,বিউলির ডাল একসাথে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তাতে আদা বাটা, শুকনো লঙ্কা,আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সেদ্ধ সবজি সুদ্ধ ডাল দিয়ে দিয়েছি। পরিমাণ মত নুন মিষ্টি দিয়ে দিয়েছি। এই ডালে মিষ্টির পরিমাণ একটু বেশি লাগে।ডাল ফুটে উঠলে ভাজা মৌরি গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি।
No comments:
Post a Comment