Friday, April 10, 2026

মশলাদার মুসুরির ডাল।

 


প্রেসার কুকারে ২ কাপ মুসুরির ডাল, ৩ টে টমেটো,২টো কাঁচা লঙ্কা, ৭-৮ গোটা রসুন,১/২ চা চামচ গোটা জিরা, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মত জল দিয়ে দুটো সিটি পড়লে নামিয়ে নিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। কড়াইতে ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা সরষে, জিরা, ৩-৪টে থেঁতো করা রসুন, ২টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর ডাল দিয়ে পরিমাণ মত নুন দিয়ে ডাল ফুটে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।

No comments:

Post a Comment