উপকরণ
পুঁটি মাছ ২৫০ গ্রাম
পেঁয়াজকুচি ১ কাপ
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া ২ চা-চামচ
লবণ স্বাদমতো
কাঁচা মরিচ ৩-৪টি
ধনেপাতাকুচি আধা কাপ
তেল আধা কাপ।
প্রণালি
মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন।
একে একে বাকি সব উপকরণ দিয়ে হালকা ভেজে নিন।
পানি দিয়ে কষান।
মাছগুলো দিয়ে ৫ মিনিট রান্না করুন।
মাখো মাখো ও পোড়া পোড়া হয়ে এলে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment