উপকরণ
মুরগির বুকের মাংস ২ পিস
পাপরিকা ১ চামচ
সয়া সস ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ
মধু ১ টেবিল চামচ
লেবুর রস ১ চা–চামচ
শর্ষের তেল ১ টেবিল চামচ
কাঁচা আম ১টি
কাঁচা পেঁপে (কুচি) ১ কাপ
গাজর ১টি (কুচি)
তেঁতুলের পিউরি ১ টেবিল চামচ
ব্রাউন সুগার ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
কাঁচা মরিচের কুচি ১টি
প্রণালি
মুরগির বুকের মাংসের সঙ্গে পাপরিকা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, মধু, লেবুর রস ও শর্ষের তেল মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
প্যানে মাংসের টুকরো দিয়ে দুই পাশ গ্রিল করে নিন।
সঙ্গে একটি রসুনও গ্রিল করে রাখুন।
আম, পেঁপে ও গাজর কুচি করে নেবেন।
সঙ্গে তেঁতুলের পিউরি, ব্রাউন সুগার, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি ও রসুন দিয়ে সালাদ তৈরি করুন।
গ্রিল করা মুরগির বুকের মাংস টুকরা করে সালাদের ওপর দিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment