Thursday, April 16, 2026

হালকা পাতলা চিকেনের ঝোল

 


নববর্ষের ভুড়ীভোজের পর আজকের মেনুতে একদম কম মশলায় আলু মাংসের কারি।এই প্রচন্ড গরমে হালকা পাতলা এই মাংসের ঝোল গরম ভাতে খুব সুস্বাদু। কিভাবে বানিয়েছি নীচে রেসিপি লিখে দিলাম।
আলু ও পেঁয়াজ তেলে লাল করে ভেজে নিয়েছি।এই রান্নায় আলু এবং পেঁয়াজ গোটা ব্যবহৃত হয়,আমি কিছু গোটা রেখেছিলাম কিছু দুভাগ করে নিয়েছিলাম।এরপর তেলে অল্প ঘি দিয়ে ২টো তেজপাতা আর থেঁতো করে রাখা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি।সুগন্ধ বেরোলে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে বাটা দিয়ে দিয়েছি। ভালো করে মশলা কষে তেল বেরোলে মাংস দিয়ে দিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের নিজের জল শুকিয়ে এলে ঝোলের জন্য পরিমাণ মত গরম জল দিয়ে দিয়েছি। মাংস সুসিদ্ধ হলে ভাজা আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আঁচ একদম কমিয়ে দমে রেখে ঝোল একটু ঘন হয়ে উপরে তেল ভাসলে নামিয়ে নিয়েছি।

Oindrila Bhattacharyya

No comments:

Post a Comment