প্রথমে ২টা মাঝারি কাঁচা আম ধুয়ে লম্বা করে কেটে নিন। চাইলে খোসা রেখে দিতে পারেন। এবার কড়াইতে সামান্য তেল গরম করে অল্প পাঁচফোড়ন ফোড়ন দিন। তারপর আমের টুকরোগুলো দিয়ে এক মিনিট নেড়ে নিন। এবার প্রয়োজনমতো বেশি করে জল দিন, কারণ এই ঝোলটা পাতলা ও হালকা হবে। তারপর স্বাদমতো নুন, সামান্য বিট লবণ, হলুদ এক চিমটি এবং হালকা মিষ্টির জন্য চিনি বা গুড় দিন। এবার আধা চামচ আদার রস দিয়ে দিন, এতে সুন্দর স্বাদ আসবে। ঢেকে মাঝারি আঁচে আম নরম হওয়া পর্যন্ত ফুটতে দিন। আম সেদ্ধ হয়ে গেলে এক চিমটি চাট মশলা ছড়িয়ে দিন। ঝোল যদি খুব ঘন লাগে তাহলে আরও একটু গরম জল দিতে পারেন। নামানোর আগে স্বাদ দেখে নিন—টক, মিষ্টি আর নোনতা যেন ব্যালেন্স থাকে। গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দিন।
তারপর ওপরে থেকে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন, এতে দেখতে সুন্দর লাগে আর স্বাদও বাড়ে। চাইলে একটি কাঁচা লঙ্কা চিরে দিয়ে পরিবেশন করতে পারেন।
গরম কালে অনেক ভাল লাগে
ReplyDeleteComment , please
ReplyDelete