Wednesday, June 18, 2025

মাখা মাখা তপসে মাছ

 


উপকরণ: তপসে মাছ ৫০০ গ্রাম, শর্ষের তেল আধা কাপ, কালিজিরা আধা চা-চামচ, কাঁচা মরিচ ১০টি, বড় টমেটো ২টি, আদাবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া সিকি চা-চামচ, লবণ স্বাদমতো, গরম পানি আধা কাপ। 

প্রণালি: মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। সিকি চা-চামচ হলুদগুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো মেখে ৫-৭ মিনিট রেখে দিন।

কড়াইয়ে শর্ষের তেল গরম করে মাছগুলো ছেড়ে দিন। এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে পরিষ্কার শুকনা পাত্রে তুলে রাখুন। তেলে কালিজিরা আর কাঁচা মরিচের ফোড়ন দিন। মৃদু আঁচে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে আদাবাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। একে একে টমেটোর টুকরা আর বাকি মসলা দিন। আধা কাপ গরম পানি দিয়ে ভালো করে নেড়ে দুই মিনিট রান্না করুন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে বাকি গরম পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিন।

No comments:

Post a Comment