উপকরণ
- ক্রিম মিল্ক হাফ লিটার
- চিনি পরিমাণমতো
- গুঁড়ো দুধ ৫ টেবিল চামচ
- পাকা আম একটা
- পানি ঝরানো টক দই ২ টেবিল চামচ।
প্রণালী
প্রথমে দুধ ফুটিয়ে ঘন করে চিনি মিশিয়ে নিন। ফোটানো দুধের কিছুটা তুলে নিয়ে তাতে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সব দুধ একসঙ্গে মিশিয়ে ভালো করে ফোটাতে হবে।
এবার ফোটানো ঘন দুধে আঙুল ভালোভাবে ডুবিয়ে রাখা যায়, এমন উষ্ণতায় আসার পর টক দই মেশানো আমের পাল্প ওই ঘন দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণ দইয়ের কাপে ঢেলে একটি জায়গায় ১০-১২ ঘণ্টা রেখে দিতে হবে, যাতে নাড়াচাড়া না পড়ে। ১০-১২ ঘণ্টা পর দেখা যাবে দই জমে গেছে। তারপর ফ্রিজে এক ঘণ্টা রেখে পরিবেশন করা যাবে আম দই।
No comments:
Post a Comment