ফলি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আলু আর কাঁচকলা ও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। মিক্সিতে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তেলে তৈরি করা মশলার পেস্টটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষে তেল ছেড়ে এলে ঝোলের জন্য পরিমাণ মত জল আর স্বাদ মত নুন দিয়ে দিয়েছি।এরপর ঝোলে ভেজে রাখা মাছ,আলু, কাঁচকলা দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিয়েছি।
No comments:
Post a Comment