Friday, May 29, 2026

আশাপূর্ণা দেবীর 'সমুদ্র কন্যা' পড়লাম

 

 আশাপূর্ণা দেবীর  'সমুদ্র কন্যা' পড়লাম

'সমুদ্র কন্যা' হলো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত একটি বিখ্যাত উপন্যাস।

আমাদের ম ন সে তো সমুদ্র , তার কি আমরা সবটুকু জানি?

আশাপূর্ণা দেবীর বেশিরভাগ উপন্যাসের মতোই এটি মূলত সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে মানব মনের জটিলতা এবং সম্পর্কের টানাপোড়েন চমৎকারভাবে ফুটে উঠেছে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং কাহিনির গতিপ্রকৃতি মূলত নারীকেন্দ্রিক ও বাস্তব জীবনের ঘাত-প্রতিঘাতকে কেন্দ্র করে আবর্তিত হয়।

শঙ্খ আর সোমারা তিন পুরুষে গায়ে গায়ে প্রতিবেশী। আর সেই প্রতিবেশীত্ব শুধু কুশল প্রশ্ন বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা একে অপরের সুখ-দুঃখের অংশীদার। এদের বাড়িতে কুটুমবাড়ির তত্ত্ব এলে যেমন ওরা খেতো, তেমনি এদের বাড়িতে কারো অসুখ হলে ওরা এসে রাত জাগতো।

তাই  শঙ্খ আর সোমা র সম্পর্ক হ য়ে যায় খুব ই স্বাভাবিক ভাবে।

কিন্তু হঠাৎ এল এক নতুন পরিস্থিতি, নতুন ঘটনা, কিংবা নতুন কিছুই নয়, সেই আদ্যিকালের কোন এক কাহিনিরই পুনরাবৃত্তি। যা নাকি এক অতি কাঁচা লেখকের এক অতি কাঁচা উপন্যাসের মত। টেকনিকটা বাজে, প্লটটা ছাঁচে ঢালাই।


সত্যি, বিধাতাপুরুষের মতো এমন কাঁচা লেখক আর কোথায় দেখা যায়? লোকটার রচনায় না আছে প্লটের নতুনত্ব, না আছে চরিত্রের নতুনত্ব। সেই আদি অন্তকালের উপকরণ—রোগ, শোক, মৃত্যু, অভাব! সেই মানুষের নিষ্ঠুরতা, নির্লজ্জতা, ক্রূরতা, বিশ্বাসঘাতকতা! কাহিনি ঘোরালো করবার জন্যে এছাড়া আর কিছু পায় না ও। তাই তার রচনা শুধু একই কাহিনির পুনরাবৃত্তি। তার সৃষ্ট ‘চরিত্রগুলো’ কালে কালে বেশবাস বদলালেও চরিত্র বদলায় না।

এই গ ল্পের  শেষে শুধু আম রা এক টা সত্য ই জানি তা হল , অর্থ বিত্ত আর সচ্ছ লতার কাছে , মা বাবার ভালোবাসা , নারী পুরুষের ভালোবাসা স ব ভালোবাসাই হেরে যায়।

No comments:

Post a Comment