Sunday, May 3, 2026

ঝিঙে দিয়ে টেংরা মাছের ঝোল।

 


যেকোনো তাজা মাছ নিতে হবে ছোট সাইজের। জিওল মাছ, দেশী নদীর মাছ যা ভালো লাগে।
লবন-হলুদ মাখিয়ে বেশ লাল করে ভেজে তুলে রেখে অল্প তেলে কালোজির আর একটা শুকনো মরিচ ভেঙে ফোঁড়ন দিয়ে হলুদ গোলানো জল দিয়ে দিন। ফুটে উঠলে কেটে রাখা ঝিঙে দিন। ঝিঙে জলভরা সবজি, প্রচুর জল ছাড়ে তাই প্রথমেই বেশি জল দেবেন না৷
ঝিঙে দিয়ে আঁচ বাড়িয়ে ঢেকে দিন। বেশ ফুটে উঠলে ঢাকনা তুলে নাড়াচাড়া করে লবন দিন স্বাদমতো।
মাছের সঙ্গে কাঁচা মরিচ ফালি করে রাখুন। ঝিঙে সিদ্ধ হয়ে ঝোলের পরিমাণ কিছুটা কমে এলে মাছ সহ মরিচ দিয়ে দিন। আঁচ কমাবেন না। মিডিয়াম রাখবেন।
মাছ দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ। লবন চেক করুন। যদি মনে হয় ঝোল লাগবে সামান্য ফুটন্ত গরম জল দিয়ে জ্বাল করুন কিছুক্ষণ।

এটা খাবার নিয়ম হচ্ছে ভাত বা তারকারি যেকোনো একটা খাবার হতে হবে ভীষণ গরম। ধোঁয়া ওঠা গরম যাকে বলে। তাহলেই মজে যাবে খানা

No comments:

Post a Comment