Wednesday, May 13, 2026

অমুল্য উপহার




আমার জাপানিজ কলিগ আমাকে এই  কোস্টার গুলি দিয়েছে। এক একটা উনি  নিজের হাতে  

বানিয়েছেন। 

উনার শখ হ ল বিভিন্ন জায়গায় বে ড়াতে যাওয়া আর সেখান থেকে কাপ ড় সংগ্রহ করা। আমাকে দেওয়া এই  কোস্টারগুলি তে তিনি তার বিভিন্ন জায়গা থেকে আনা কাপড় গুলির টুকরা  ব্যবহার করেছেন।

আমাদের দেশের কাঁথা সেলাইয়ের সাথে মিল আছে , অনেকটা প্যাঁচ ওয়ার্ক এর মত । 

আমার কাছে  এই অমুল্য উপহার একটা  স ম্পদ, একটা মেমোরি হ য়ে থাক লো , তাই এইগুলি দেয়ালে সাজিয়ে  রে খেছি। এই সাজানোটা হয়েছে , জাপানের  Wabi sabi  থি ওরি মেনে। যার মানে  "the beauty in imperfection"

এক জন বিদেশি মানুষ আমার ক থা ভেবে , কাপ ড় কিনেছেন, তার অনেক অনেক মুল্যবান স ম য় ব্যয় ক রে ছেন এই গুলি বানানোর জন্য তাই আমি  সারা জীবন এই টা যত্ন ক রে   রে খে দিবো  আমার  সংগ্রহে । 

এখানে কিছু কেউ দিলে তাকে কিছু দিতে হ য় । আমি উনাকে কিছুই দিইনি। এই ভালবাসার বিনিময়ে  কিছু দিয়ে আমি তাকে ছোট করতে চাই না।  

আসলে , এর বিনিময়ে আমি কি দিতে পারি  উনাকে?

 এই মনিহার আমার নাহি সাজে".


 

No comments:

Post a Comment