মোরলা মাছ ছোটবেলায় খুব একটা খেতে চাইতাম না কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগতো।
রেসিপি
মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার এতে নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম।
একটা মসলা তৈরি করে নিতে হবে । গ্রাইন্ডার এ কালো সরষে, সাদা সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। এখানে সাদা সরষে আর পোস্ত র পরিমাণ সমান হবে আর কালো সরষে কম পরিমাণে দিতে হবে।
মাছের সঙ্গে এই মসলা মেখে নিলাম । আর ওপরে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম।
এবার মাছের মিশ্রণটা আধঘন্টা ঢেকে রেখে দিলাম।
একটা তাওয়া ভালো করে গরম করে অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলাম ।
এরপর মাছের মিশ্রণটা তাওয়ার উপর ঢেলে চারিদিকে ছড়িয়ে দিলাম। কম আঁচে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেলে নিচের দিকটা লালচে হয়ে আসবে।
এখন খুন্তি তে করে খুব সাবধানে মাছের মিশ্রণ উল্টে দিলাম।
আরো ৪-৫ মিনিট রান্না হয়ে গেলে নিচের দিকটা যখন লাল হবে তখন আরো একবার উল্টে দিতে হবে ।
এইভাবে তিন চারবার উল্টে পাল্টে রান্নাটা করতে হবে। তবে খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। নামানোর আগে এক চামচ সরষের তেল ছড়িয়ে দিতে হবে।
গরম ভাত দিয়ে এটা খেতে খুব ভালো লাগে।
No comments:
Post a Comment