উপকরণ:
৩০০ গ্রাম হাড় ছাড়া চিকেনের টুকরো
৪ চামচ সয়া সস২ চামচ মধু
১ চামচ আদা ও রসুনবাটা
১ চামচ তিল
সামান্য সাদা তেল
প্রণালী:
একটি পাত্রে সয়া সস, মধু, আদা ও রসুন বাটা মিশিয়ে সস তৈরি করে নিন। প্যানে সামান্য তেল গরম করে চিকেনের টুকরোগুলি লাল করে ভেজে নিন। এ বার তৈরি করে রাখা সস ঢেলে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যত ক্ষণ না সসটি ঘন হয়ে চিকেনের গায়ে ভাল করে মেখে যাচ্ছে। নামানোর আগে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে এটি খেতে ভাল লাগে।
No comments:
Post a Comment