উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অত্যন্ত জনপ্রিয় এই রান্না।
কম তেলে হরেক রকম সব্জি দিয়ে এই পদ রাঁধা হয়, ফলে তা প্রোটিন ও ফাইবারে ভরপুর।
উপকরণ
৪টি ডিম
১ কাপ পেঁয়াজ, রসুন ও কাঁচালঙ্কাকুচি
১টি গোটা টম্যাটো কুচোনো
লাল-হলুদ-সবুজ ক্যাপসিকাম আধ কাপ
চিজ় ২ চামচ
মাখন ২ চামচ
নুন ও গোলমরিচ স্বাদমতো
প্রণালী
ফ্রায়িং প্যানে মাখন গরম করে তার মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এ বার ক্যাপসিকামকুচি দিয়ে নাড়াচাড়া করুন। মিনিটখানেক পরে টম্যাটো, কাঁচালঙ্কাকুচি দিন। চিনি আর গোলমরিচ দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে রাখুন। তার পর ঢাকা খুলে কিছুটা চিজ় গ্রেট করে দিয়ে দিন। এ বারে ডিমগুলি খুব সাবধানে মাঝখান থেকে ফাটিয়ে পোচের মতো ঝোলের উপরে সাজিয়ে দিন। সামান্য নুন ও গোলমরিচ ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। নামানোর আগে উপর থেকে ধনেপাতাকুচি, কাঁচালঙ্কাকুচি ও পেঁয়াজকুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
No comments:
Post a Comment