উপকরণ
ছানার জন্য : ফুল ফ্যাট দুধ ২ লিটার, লেবুর রস বা ভিনেগার ৩ টেবিল চামচ এবং পানি আধা কাপ।
জর্দার জন্য : চিনি ১ কাপ, পানি ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচ ৩টি, দারচিনি ১ টুকরা, কেওড়া জল ১ চা চামচ, জাফরান সামান্য (ঐচ্ছিক), ফুড কালার ১ ফোঁটা, কিশমিশ ২ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ এবং পেস্তা কুচি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
* দুধ ফুটিয়ে লেবুর রস ও পানি মিশিয়ে ধীরে ধীরে দুধে দিন। দুধ কেটে গেলে পাতলা কাপড়ে ছেঁকে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে টকভাব দূর করুন। পানি ঝরিয়ে হালকা হাতে মথে নিন। ছানাকে হাতে ছোট ছোট দানার মতো করে ভেঙে নিন, যাতে জর্দার মতো টেক্সচার আসে।
* প্যানে পানি ও চিনি দিয়ে জ্বাল দিন। এলাচ, দারচিনি ও জাফরান দিন। হালকা ঘন শিরা হলে ফুড কালার মিশিয়ে দিন।
* কড়াইয়ে ঘি গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন।
এবার ছানার দানা দিয়ে ৩-৪ মিনিট নেড়ে শিরা ঢেলে দিন। কম আঁচে নেড়ে রান্না করুন যতক্ষণ না শিরা শুকিয়ে আসে। শেষে কেওড়া জল, বাদাম ও কিশমিশ মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
No comments:
Post a Comment