উপকরণ
৫০০ গ্রামের মতো চিকেন কিমা, ১ চামচ আদা-রসুন বাটা, ১ চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, ২ চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে।
প্রণালি
প্রথমে চিকেন কিমাকে মিক্সারে দিয়ে একদম মসৃণ পেস্ট তৈরি করে নিন।
এ বার একটি বড় পাত্রে চিকেন বাটার সঙ্গে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার ভাল করে মেখে নিতে হবে।
একটি অ্যালুমিনিয়াম ফয়েলে সেই মিশ্রণ ভরে দুই পাশ মুড়ে দিন।
এ বার একটি পাত্রে জল ফুটিয়ে তার উপর ছাঁকনি দিয়ে সেখানে ফয়েলগুলি রেখে ভাপে রান্না করুন।
ঠান্ডা হলে ফ্রিজে ২ ঘণ্টা রেখে দিন।
এর পর ফয়েল পেপার খুলে গোল গোল করে কেটে নিন।
হালকা মাখনে ভেজে স্যান্ডউইচ বা স্যালাডে ব্যবহার করতে পারেন।
No comments:
Post a Comment