Friday, May 8, 2026

কুমড়ো শাকের চচ্চড়ি

 


কুমড়ো শাকের চচ্চড়ি করতে প্রথমে কুমড়ো শাকের ডাটা ও পাতা আলাদা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। ডাটা একটু ছোট করে কাটুন, কারণ সেদ্ধ হতে সময় লাগে। আলু, কুমড়ো, রাঙালু ও বেগুন মাঝারি টুকরো করে কেটে রাখুন। মটর ডালের বড়ি ভেজে তুলে রাখুন।
কড়াইতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে আগে আলু ও কুমড়ো দিয়ে নেড়ে নিন। তারপর কুমড়ো শাকের ডাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিন, কারণ ডাটা নরম হতে একটু সময় লাগে। সামান্য হলুদ ও লবণ দিন। একটু সেদ্ধ হলে কিছুক্ষণ পরে বেগুন দিয়ে আবার নেড়ে দিন। সবজি অর্ধেক সেদ্ধ হলে কুমড়ো শাকের পাতা দিয়ে দিন, কারণ পাতা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শাক থেকে জল ছাড়বে, তাই জল দেবেন না। হিট এডজাস্ট করে রান্না করতে হবে তাতে সব সবজি আস্তে আস্তে সেদ্ধ হবে নিজের জলেই।এবার ভাজা বড়ি ভেঙে বা গোটা দিয়ে দিন। সবকিছু মিশে এলে সরষে ও সাদা তিল বাটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিন। বেশি নয়, শুধু শেষের দিকে দিলে সুন্দর স্বাদ ও ঘ্রাণ হবে। ঢেকে ২ থেকে ৩ মিনিট রান্না করুন। শেষে শুকনো শুকনো মাখা মাখা হলে নামিয়ে নিন।

No comments:

Post a Comment