Sunday, May 3, 2026

লাউ শুক্তো,

 


একটা মাঝারি সাইজের লাউ কুচি করে নিয়েছি। বিউলির ডালের বড়ি লাল করে ভেজে তুলে নিয়েছি।কড়াইতে অল্প সাদা তেল আর ঘি দিয়ে তাতে তিনটে তেজপাতা,১ চা চামচ মেথি আর ১ চা চামচ সরষে ফোড়ন দিয়ে দিয়েছি।এই শুক্তোতে তিতো বলতে এই মেথির তিতোই থাকবে। আলাদা করে উচ্ছে বা করোলা এতে পড়বে না। মেথি লাল করে ভাজা হয়ে সুগন্ধ বেরোলে কুচি করে রাখা লাউ তাতে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি লাউ নরম হয়ে যাওয়া অবধি।লাউ নরম হয়ে জল বেরোলে ১ টেবিল চামচ আদা আর রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি। ভালো করে সবকিছু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর সরষে বাটা আর স্বাদ মত নুন চিনি দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা বিউলির ডালের বড়ি ভেঙে নিয়ে শুক্তোতে ছড়িয়ে দিয়েছি। সবশেষে অল্প দুধে ময়দা গোলা শুক্তোতে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিয়েছি।

No comments:

Post a Comment