উপকরণ
৫-৬টি তাজা মাঝারি আকারের কুমড়োপাতা
২৫০ গ্রাম ছোট আকারের চিংড়ি
৩-৪টি চেরা কাঁচালঙ্কা
আধ চা-চামচ হলুদ
২-৩ টেবিল চামচ সর্ষের তেল
২-৩ টেবিল চামচ সর্ষেবাটা
১ টেবিল চামচ পোস্তবাটা
২ টেবিল চামচ নারকেলকোরা
৫-৬টি কাঁচালঙ্কাবাটা
স্বাদমতো নুন
প্রণালী:
কুমড়োপাতা কুচিয়ে ধুয়ে নিন।নুন দিয়ে অল্প ভাপিয়ে নিন তা। এ বার চিংড়ি, শাক, নুন, হলুদ, কাঁচালঙ্কাবাটা, সর্ষে-পোস্ত বাটা, নারকেলকোরা দিয়ে খুব ভাল করে মাখিয়ে নিন। সর্ষের তেল একটু বেশি লাগবে, না হলে ঝাঁজ বা স্বাদ আসবে না। সমস্ত উপকরণ ভাল করে মাখিয়ে টিফিন কৌটোয় ভরে গরম জলে মিনিট ১০-১৫ ভাপিয়ে নিন।
গরম ভাতে কুমড়োপাতা চিংড়ি ভাপা খেতে দারুণ লাগবে।
গরমে ঘেমে নেয়ে একসা হয়ে কষিয়ে রাঁধা সহজ কথা নয়। পাখার তলায় থেকেও যেখানে স্বস্তি মেলে না, সেখানে আগুনের তাতে রাঁধা কষ্টকর বটেই। এমন সমস্যারই সমাধান হতে পারে ভাপা রান্নায়। সমস্ত উপকরণ মাখিয়ে টিফিন কৌটোয় ভরে ভাপিয়ে নিলেই হল।
ReplyDeleteনুন, মিষ্টি, ঝাল ঠিক হলেই রান্না হবে সুস্বাদু। টাটকা কুমড়োশাক এই মরসুমে মেলে সহজেই। তার সঙ্গে ছোট চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন ভাপা।
ReplyDelete