Thursday, May 7, 2026

মটর ডাল আর হেলেঞ্চা শাক দিয়ে তৈরি ডালের শুক্তো

 


এই শুক্তো হেলেঞ্চা শাক এর বদলে উচ্ছে পাতা দিয়েও করা যাবে।আগে থেকে ভিজিয়ে রাখা এককাপ মটর ডাল নুন,তিন চারটি কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মত জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি।সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি।১ চা চামচ পাঁচফোড়ন আর ১ চামচ রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি।সেদ্ধ ডালে চিনিআর ২-৩ মুঠো কুচিয়ে রাখা হেলেঞ্চা শাক দিয়ে দিয়েছি।অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো ৩-৪ মিনিট ফুটিয়ে নিয়েছি।এরপর গ্যাস অফ করে অন্য একটি কড়াইতে ঘী দিয়ে তাতে গোটা দুই শুকনো লঙ্কা আর গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন আর রাঁধুনি দিয়ে দিয়েছি। সুগন্ধ বেরোলে তৈরি করে রাখা ডাল এতে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষন ফুটলে সবশেষে স্বাদ মত ঘি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিয়েছি।এই রান্নাতে শেষে কাঁচা দুধ ও দেওয়া হয় আমি সেটা দিইনি আর এই ডালের শুকতো একটু মিষ্টি স্বাদের হয়।

No comments:

Post a Comment