উপকরণ
গরুর মাংস আধা কেজি,
মুরগির মাংস ১ কেজি
কিমা ২ কাপ
ডিম ৩ টা
আলু ৪ টা
বাসমতি চাল আধা কেজি
দুধ ১ কাপ,
পেঁয়াজ কুচি আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা ১ কাপ,
আদা বাটা ৩ টেবিল চামচ
রসুন বাটা ৩ টেবিল চামচ,
মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া ১ টেবিল চামচ করে
জায়ফল জয়ত্রী বাটা ১ চা-চামচ
কাঁচামরিচ ৫/৬টি,
এলাচ ৬/৭টি
তেজপাতা ৩/৪টি
দারুচিনি ২ টুকরালবঙ্গ ৬টি,
কালো গোলমরিচ ২ চা-চামচ
কালো এলাচ ১টি
স্টার অ্যানিস ১টি
ঘি ও তেল মিশিয়ে এক কাপ
হলুদ ও সবুজ ফুড কালার সামান্য
কেওড়া জল সামান্য
প্রণালি
প্রথমে গরু ও মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে তাতে টক দই, আদা-রসুন বাটা, আস্ত সব মসলা, সব গুঁড়া মসলা, বাদাম বাটা, দুধ, লবণ দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন। একটা পাত্রে তেল দিয়ে তাতে মুরগির মাংস হালকা বাদামি করে ভেজে নিয়ে তুলে রাখুন। এবার সেই তেলেই গরুর মাংস দিয়ে দিতে হবে। প্রথমে বেশি আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। পরে অল্প আঁচে এক ঘন্টা রান্না করতে হবে। এ সময় অর্ধেক বেরেস্তা মিশিয়ে দিন মাংসর সঙ্গে।
মাংস কষে আধা সেদ্ধ হয়ে এলে এবার তাতে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে রান্না করুন। বাকি অর্ধেক কাপ বেরেস্তা মিশিয়ে নিন। এবার মুরগির মাংস আলাদা করে তুলে নিন।
মাংস রান্না হওয়ার মাঝে কিমায় পেঁয়াজকুচি, আদা-রসুন বাটা, ডিম, ব্রেডক্রাম্ব, লবণ ও গরমমসলা দিয়ে কোফতা তৈরি করে নিন। আলু লম্বা করে কেটে হলুদ ও সবুজ ফুড কালার মেখে ডুবো তেলে ভেজে নিন। ডিম সেদ্ধ করে নিন।
No comments:
Post a Comment