Friday, May 8, 2026

চিংড়ি মাছের মাথা দিয়ে বিভিন্ন সবজির খোসার ভর্তা

 


চিংড়ি মাছের মাথা প্রথমে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে রাখুন। নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে রাখুন। ইচ্ছে হলে ভাজা মাথা বেটে নিতে পারেন। আমি বাটি নি।
আলু, পটল, কুমড়ো, ঝিঙে সব সবজি (সম পরিমাণ) ভালো করে ধুয়ে ক্লোরিন ট্যাবলেট গোলা জলে ভিজিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা। এবার সব সবজির খোসা ছাড়িয়ে খোসা গুলো আর একবার ধুয়ে নিয়ে নুন মেশানো গরম জলে সেদ্ধ করে নিন। এমনভাবে সেদ্ধ করবেন যাতে জল শুকিয়ে যায়।
এবার মিক্সিতে ২ টো কাঁচা লঙ্কা, এক কোয়া আদা, ২ কোয়া রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিন।
কড়াইতে ৩ টেবিল চামচ সরষের তেল গরম করে ওতে ১ টা শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা গোটা রসুন কুচি সামান্য ভেজে ২ টো মাঝারি আকারের পেঁয়াজ কুচি , ২ টো কাঁচা লঙ্কা ভেজে নিন। সামান্য লাল রং ধরলে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এরপর সবজির খোসার পেস্ট টা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করুন। মোটামুটি ১০ মিনিট । এরপর চিংড়ি মাছের মাথা ভাজা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। বেশি করে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এতো সাধারণ রান্না, কিন্তু কি চমৎকার স্বাদের।

Oindrila Majumdar

No comments:

Post a Comment