উপকরণ
৫-৬টি বাটা মাছ
১টি গন্ধরাজ লেবু
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
আধ চা-চামচ হলুদ
স্বাদমতো নুন
১ টেবিল চামচ ধনেপাতা-কাঁচালঙ্কা বাটা
আধ কাপ ময়দা
১/৪ কাপ কর্নফ্লাওয়ার
১টি ডিম
২ টেবিল চামচ গলানো মাখন
১ টেবিল চামচ গোলমরিচ
আধ চা-চামচ বেকিং সোডা
মিশ্রণ তৈরির জন্য বরফ জল
ভাজার জন্য সাদা তেল
প্রণালী:
বাটা মাছ ভাল করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিন। মাছের গা ছুরি দিয়ে চিরে দিন, এতে ভিতরে মশলা ঢুকবে। গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিন মাছে, তবে খুব বেশি নয়। লেবুটির উপরের খোসা গ্রেট করে মাছে মিশিয়ে নিন। আদা-রসুন, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, সর্ষের তেল মাছে মাখিয়ে রাখুন অন্তত এক ঘণ্টা। মশলা মাখিয়ে মাছটি ফ্রিজেও রাখতে পারেন।
ভাজার আগে তৈরি করুন ব্যাটার। ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গলানো মাখন ভাল করে মিশিয়ে নিন। দিয়ে দিন বেকিং সোডা, গোলমরিচ। বরফ জল দিয়ে সেটি এমন ভাবে গুলে নিন, যাতে কোনও দলা না থাকে। মিশ্রণটি খুব ঘন বা পাতলা হবে না। মশলা মাখানো মাছ মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। বরফজল দিয়ে গোলার জন্য এবং বেকিং সোডা থাকায়, বাইরের আস্তরণটি ফুলবে এবং মুচমুচেও হবে। ডাল-ভাতের সঙ্গে এমন মুচমুচে বাটা মাছ থাকলে পাত খালি হবে নিমেষেই। সান্ধ্য আড্ডাতেও পেঁয়াজ কুচি, কাসুন্দি বা মেয়োনিজ় সস, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এটি পরিবেশন করতে পারেন।
ডাল-ভাতের সঙ্গে এমন মুচমুচে বাটা মাছ থাকলে পাত খালি হবে নিমেষেই।
ReplyDeleteসান্ধ্য আড্ডাতেও এমন মুচমুচে বাটা মাছ থাকলে পাত খালি হবে নিমেষেই
ReplyDelete