উপকরণ
মাঝারি আকারের ধুন্দল দুটি, লবণ স্বাদমতো, ভাজার জন্য সয়াবিন তেল দেড় কাপ। ব্যাটারের উপকরণ : টেম্পুরা পাউডার এক কাপ, ডিম একটি, চিলি ফ্লেক্স স্বাদমতো, ধনেপাতা মিহি কুচি ইচ্ছামতো, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, টালা জিরা গুঁড়া আধা চা চামচ এবং সাদা তিল দুই চা চামচ।
যেভাবে তৈরি করবেন
* ধুন্দল খোসা ছাড়িয়ে ধুয়ে আধা ইঞ্চি লম্বা করে টুকরা করে নিন। লম্বা চিকন করে ফুলের মতো কেটে নিন। এবার লবণ স্বাদমতো দিয়ে মাখিয়ে নিন।
* তিল ছাড়া সব উপকরণ একসঙ্গে একটি বাটিতে নিয়ে ঘন করে ব্যাটার তৈরি করুন। এবার চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে গরম করুন।
* ধুন্দলের টুকরাগুলো ব্যাটারে চুবিয়ে ওপরে তিল ছড়িয়ে ডুবোতেলে মুচমুচে করে ভেজে তুলুন। নরম পাতলা খিচুড়ির সঙ্গে মুচমুচে ধুন্দলের পাকোড়া পরিবেশন করুন।
খিচুড়ির সঙ্গে মুচমুচে ধুন্দলের পাকোড়া পরিবেশন করুন।
ReplyDelete