Friday, May 1, 2026

গন্ধরাজ ভাপা ভেটকি

 


গরমে গন্ধরাজ লেবুর সীজনে এই রেসিপিটা বানানো মাস্ট।বানানো যেমন সহজ খেতে তেমনি সুস্বাদু।

ভেটকি মাছের ফিলেট আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর রস,নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। একটা পেস্ট তৈরি করেছি মাছের পরিমাণ অনুযায়ী। একটা পাত্রে টকদই, ফ্রেশ ক্রিম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর রস, লেবুর জেস্ট, স্বাদ মত নুন, চিনি, সাদা তেল সমস্তকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। ম্যারিনেট করা মাছ গুলো থেকে জল ঝরিয়ে তৈরি করা মিক্সচার এ মাছ গুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি।এরপর টিফিন বক্সে সমস্তকিছু ঢেলে উপরে গন্ধরাজ লেবুর জেস্ট ছড়িয়ে দিয়ে টিফিন বক্সের মুখ বন্ধ করে ২০ মিনিট ভাপে রান্না করে নামিয়ে নিয়েছি।

গরম গরম ভাত সাথে গন্ধরাজ ভাপা ভেটকি দূর্দান্ত স্বাদ।

No comments:

Post a Comment